কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

আইডি কার্ডই হবে পোশাকশ্রমিকদের কারফিউ পাস

সেলাইয়ের কাজ করছেন পোশাকশ্রমিকরা। পুরোনো ছবি
সেলাইয়ের কাজ করছেন পোশাকশ্রমিকরা। পুরোনো ছবি

চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সকল কারখানা বুধবার (২৪ জুলাই) থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কারফিউতে চলাচলের জন্য পোশাকশ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে। এসব কারখানা স্বাভাবিক সময়ের মতোই চলবে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানায় বিজিএমইএ।

বিজিএমইএ থেকে জানানো হয়েছে, কারফিউতে চলাচলের জন্য পোশাকশ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে। এসব কারখানা স্বাভাবিক সময়ের মতোই চলবে ।

জানা গেছে, ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রোববার, সোমবার ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে শিথিল হচ্ছে কারফিউ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ আশপাশের চারটি জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী এই শিথিলের সময় নির্ধারণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কয়েকদিন ধরে চলা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান কারফিউর মধ্যে রাজধানীসহ সারা দেশে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্য। এতে গত সোম ও মঙ্গলবার ঢাকাসহ দেশের কোথাও নাশকতা চালাতে পারেনি দুর্বৃত্তরা। এই পরিস্থিতিতে মানুষের মনে স্বস্তি ফিরেছে এবং জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। এজন্য ধীরে ধীরে কারফিউ শিথিল করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X