কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা নাশকতা করেছে, তাদের তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে নাশকতাকারীদের তথ্য দিয়ে সহায়তাকারীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তথ্যদাতার পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মোবাইল নম্বর ০১৩২০০০১২২২, ০১৩২০০০১২২৩।

একইভাবে ডিএমপির পক্ষ থেকে সাধারণ জনগণের কাছে নাশকতা ও দুষ্কৃতকারীদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতা ও দুষ্কৃতকারীদের তথ্য ০১৩২০১০১০১০ বা ০১৩২০২০২০২০ নম্বরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ডিএমপি। তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে ও নাম-পরিচয় গোপন রাখা হবে।

এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের মাধ্যমে এসব নাশকতাকারীর তথ্য আহ্বান করেছেন। গত সোমবার তিনি যাত্রাবাড়ীতে বলেন, জনগণকে বলব, এই এলাকায় যারা নাশকতা করেছে তাদের তথ্য দিন। তাদের আইনের আওতায় আনা হবে এবং যারা তথ্য দিয়েছে তাদের পরিচয় গোপন রাখা হবে। আপনারা ফোন করে অথবা মেসেজ করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X