শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে তিন সমন্বয়ককে আটকের অভিযোগ

নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অন্য দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কালবেলাকে বলেন, বিকেল ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেলে আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান। এতে তিনি বলেন, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে, নাহিদ আর বাকেরকে গৃহবন্দি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া ব্যক্তিরা। ওয়ার্ডের সামনে হাসপাতালে অবস্থান নিয়েছে তারা। আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

এর আগে আব্দুল হান্নান মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক টিমের একটি প্রতিনিধি দল উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে শুক্রবার ৪টা ৫০ মিনিটে বিভিন্ন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখার জন্য পরিদর্শন করার কথা জানান। এরপর সর্বশেষ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বলেন, আমরা মানসিক ট্রমায় আছি। আমাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছি। আমাদের সংবাদ সম্মেলন করতে না দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েই বের হতে হবে। আমরা এখন উত্তরায় আছি। আমরা আমাদের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়াসহ সরকারকে চার দফা দাবিতে দুই দিন আগে দুই দফায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলটিমেটাম শেষ হয়েছে। এদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X