কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৪২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে টুর্ককে বিশ্বের দেড়শ বিশিষ্টজনের চিঠি

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক। ছবি : সংগৃহীত

সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা। একই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান।

গত বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ।

চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা (চিঠিতে সই করা বিশিষ্টজনরা) গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি; বরং বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন মানুষের জীবনধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে।

এ ছাড়াও বিচারহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক, আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন—মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসেবে ফলকার টুর্কের কাছে তারা এসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন; যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়।

চিঠিতে স্বাক্ষর করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন-জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার–আইজেনহাওয়ার অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ১৯৩১ চেয়ার অব জিওগ্র্যাফি অ্যাশ আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দ্যদিয়ার ফসিন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শেলডন পোলক ও পার্থ চ্যাটার্জি, লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওমি হোসেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা ইক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু ব্র্যান্ডেল, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ ভর্শনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল দেভজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্ঞান প্রকাশ, কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতিখার দদি, ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসেনজিৎ দুয়ারা, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রুতি কপিলা, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর জয়া মিশ্র, জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতীক্ষা বকসি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস ব্লম হ্যানসেন, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন বেনেট, কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর বন্দনা পুরকায়স্থ, সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল জে মন্টি, দ্য জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিজাবেথ অ্যাংকার।

বিশিষ্টজনদের মধ্যে আরও আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্যাট্রিসিয়া ওবেরয়, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলি মস্তভ, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান আসদার আলী, এমআইটির ইমেরিটাস অধ্যাপক নাইজেল উইলসন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু সরতরি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক উপহাইকমিশনার এনরিক টার হর্স্ট, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডেভিড লিউইস, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডারকো সুভিন, বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজলি কিবরিয়া, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নয়নিকা মথুর, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোবিয়াস কেলি, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক মেহতা, ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফালগুনি সেন, ইমোরি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা মুল্লা, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের রিচার্ড এম ইটন, গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাঞ্চনা এন রুয়ানপুরা, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদা সি খান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যোগিতা গয়াল, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরবিন্দ রাজাগোপাল, মায়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ দুয়ারা, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানা হারুন, ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সিদ্দিকী, টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজরি জেইন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল চিউ, জেস ঘানম ও ক্রিস টিলি, ইবনে হালদুন বিশ্ববিদ্যালয় ইস্তাম্বুলের অধ্যাপক ইরফান আহমেদ, লেখক প্রদীপ জেগানাথান (শ্রীলঙ্কার কলম্বো), মেলবোর্ন ও সানফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরুষোত্তমা বিলিমোরিয়া, অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিল্ড ইনজেলসেন রুড, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস বোবেল, লেখক ব্রঙ্কা ফুলানোভি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X