বাসস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আহত পুলিশ সদস্যদের দেখতে সিপিএইচ পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) বিকেলে সিপিএইচ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহত পুলিশ সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

গুরুতর আহত পুলিশদের অবস্থা দেখার পরে এবং তাদের ওপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল পরিদর্শনকালে অশ্রু সংবরণ করতে পারেননি তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

এ সময় সিপিএইচের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার প্রধানমন্ত্রীকে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

শেখ হেলাল, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, দেশব্যাপী সহিংসতার সময় হামলার শিকার ৩৯ জন পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশব্যাপী তাণ্ডবে তিনজন পুলিশ নিহত এবং ১ হাজার ১৩১ জন আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যরা হলেন- পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক মো. মুক্তাদির ও নায়েক মো. গিয়াসউদ্দিন।

এর আগে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১০

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১১

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১২

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৩

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৪

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৫

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৭

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৮

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৯

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০
X