কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার নামে সারজিসকে নিয়ে ভুয়া খবর

সারজিসকে নিয়ে ভুয়া ফটোকার্ড।
সারজিসকে নিয়ে ভুয়া ফটোকার্ড।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দৈনিক কালবেলার নামে বিভিন্ন মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে জনপ্রিয় স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে কালবেলার ফটো কার্ড এডিট করে, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ভুয়া তথ্যের পোস্টে কালবেলার সূত্র উল্লেখ করে একাধিক ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে যা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

সম্প্রতি পুরো দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ফটো কার্ড এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। যেসব কার্ডের একটিতে বলা হচ্ছে চলমান আন্দোলনের প্রধান ৬ সমন্বয়কের অন্যতম সারজিস আলমের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার হয়েছে। কার্ডের শিরোনামে বলা হয় ‘আন্দোলনের সমন্বয়ক সারজিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার’, মূলত এটি একটি ভুয়া ফটো কার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা ফটো কার্ড করেনি।

Zakir Hossain নামের একটি ফেসবুক আইডি থেকে ফটো কার্ডটি পোস্ট করা হয়। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর উদ্দেশ্যেই এই ফটো কার্ডটি করা হয়।

কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক-দর্শকসহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে প্লাবিত লোহাগড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১০

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১১

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১২

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৩

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৪

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৫

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৬

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৭

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

১৮

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

১৯

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

২০
X