কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হিজড়াদের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ ইতিবাচক : মানবাধিকার কমিশন

ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ শীর্ষক আলোচনা সভায় মানবাধিকার কমিশন। ছবি : কালবেলা
ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ শীর্ষক আলোচনা সভায় মানবাধিকার কমিশন। ছবি : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। কমিশন তা স্বাগত জানায়। এমন ইতিবাচক পদক্ষেপ উক্ত জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট আমরেলা টার্ম থাকতে পারে যা কার্যার্থ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় একটি কল্যাণ বোর্ড গঠন করার জন্য কমিশন বারবার তাগিদ দিয়ে যাচ্ছে কিন্তু অদ্যাবধি দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

বুধবার (২১ আগস্ট ) জাতীয় মানবাধিকার কমিশন, প্লান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯ যৌথ আয়োজনে জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মন, মনন ও চেতনায় নেতিবাচক ধ্যানধারণা রয়েছে। এক্ষেত্রে ঐপনিবেশিক শাসনের ভূমিকা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা চেতনা, গবেষণাধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের স্থায়ীত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখতে পারে। গবেষণা প্রবন্ধ উপস্থাপনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও স্বীকৃতির বিষয়, তাদের নিয়ে বিভ্রান্তি দূরীকরণ এবং ইতিবাচক পরিবর্তনে সুস্পষ্ট কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়। জাতীয় পর্যায়ে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত বৈষম্য রোধ ও অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট ও লক্ষ্যনির্ভর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর আইনি অধিকার সুরক্ষা, সকল প্রকার বৈষম্যরোধ ও জীবনমান উন্নয়নে তাত্ত্বিক ও বাস্তবিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। উক্ত সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, সচিব সেবাষ্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ), সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X