কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা আইনে আন্তর্জাতিক মান নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় অংশীজনদের পর্যালোচনার সুযোগ রাখার এবং আন্তর্জাতিক মান নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।

ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে নতুন সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জেনে আমরা একে স্বাগত জানাই। আমরা আগেই বলেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচকদের গ্রেপ্তার, আটক ও থামাতে ব্যবহার করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের আইন সংস্কারের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই এবং সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনায় সকল অংশীজনকে সুযোগ দিয়ে এর আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।’

আরও পড়ুন : বদলে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম

অপর এক সাংবাদিক যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান। জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য করি না।’

এ সময় মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাম্প্রতিক সফরের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশ নিয়ে আলোচনা সম্পর্কে আরও তথ্য জানতে চাওয়া হয়। জবাবে মুখপাত্র মিলার বলেন, এই সফরের বৈঠকগুলো নিয়ে তারা যে বিবৃতি দিয়েছেন, এর বাইরে কিছু বলার মতো বিষয় তার কাছে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X