বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী দিবসে বিমানের বিশেষ ফ্লাইটের দায়িত্বে ছিলেন নারীরা 

ব্যাংককের ফ্লাইটের দায়িত্বে থাকা নারীরা। ছবি : সংগৃহীত
ব্যাংককের ফ্লাইটের দায়িত্বে থাকা নারীরা। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ ফ্লাইটি শনিবার (০৮ মার্চ) আকাশে উড়ার আগে বিস্মিত হয়েছিলেন অনেক যাত্রী। ককপিট থেকে কেবিন ক্রু-পুরো এয়ারক্র্যাফটজুড়েই দায়িত্বে রয়েছেন নারী! শেষ পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ে যাত্রীরা বুঝতে পারেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই ফ্লাইটের পুরো দায়িত্বই ছিল নারীদের হাতে।

নারী দিবস-২০২৫ উপলক্ষে বিশেষ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন আনিতা, ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন তাবাসসুম। ফ্লাইটে নানা কাজে ছিলেন আরও পাঁচ নারী কেবিন ক্রু।

এদিন বেলা ১১টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেয় বিশেষ ওই ফ্লাইট। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ফিরে আসে বিকেলেই।

আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ ওই ফ্লাইটে প্যাসেঞ্জার চেকিং, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিম শিট লোডিংসহ অন্য গুরুত্বপূর্ণ সব কাজই শামাল দিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমানের নারী কর্মীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম কালবেলাকে বলেন, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবসে এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।

তিনি বলেন, বিমানের এই উদ্যোগ নারীদের কর্মক্ষেত্রে আরও সমতা, ক্ষমতায়ন এবং সম্মান নিশ্চিত করার প্রতি বিমানের অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X