কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা এখনো যাচাই হয়নি বলে জানান তিনি।

রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিস্তা প্রকল্প, যে পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া…এটা আসলে কী হবে? সত্যিকার অর্থে আমরা যতটুকু পানি পাই, সেটার পূর্ণ ব্যবহার কীভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কি না, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি।’

তিনি আরও বলেন, ভাসা ভাসা ধরনের একটা নকশা চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল। এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। তাই আমরা নীতিগতভাবে ওই জায়গাতেই আছি, এখানে প্রকল্প করা যাবে কি না। যেটুকু পানি আসে, সেটুকুতে একটা ভালো প্রকল্প হবে কি না, হলে তখন প্রশ্ন উঠব। তবে চীন নীতিগতভাবে সম্মত সেটা কররা জন্য। কিন্তু আগে তো ফিজিবিলিটি দরকার।

এ সময় পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা জানান, তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদায়ী সরকার পায়রা সমুদ্রবন্দর নির্মাণের কাজ শুরু করে। কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য-অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি সমুদ্র বন্দর ও চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার।

সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পরে যুক্ত হবে ৪টি টার্মিনাল। যার ২টি পিপিপিতে নির্মাণ করবে আরব আমিরাতের ডিপিওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সমুদ্রের মধ্যে যাতে বড় ঢেউ না আসে সেজন্য বে কোয়ার্টার নির্মাণ করতে হয়। আর বন্দরের পেছনের দিকে পরিকাঠামো লাগে। এগুলো তৈরির প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে।’

এ সময় উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি, তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে।

এদিন একনেক সভায় মোট ১৬ প্রকল্প অনুমোদন হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা। বেসরকারি মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X