কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিখ্যাত আলেম মাওলানা আকীলের মৃত্যুতে জমিয়তের শোক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ সাহারানপুরস্থ মাজাহিরুল উলুমের প্রধান পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা আকীলের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়ত নেতারা এ শোক জানিয়ে বলেন, মাওলানা আকীলের ইন্তেকালে বিশ্ব আলেম সমাজ একজন বিদগ্ধ আলেমে দ্বীন ও মানুষ গড়ার কারিগরকে হারাল। ভারতে দারুল উলুম দেওবন্দের পর মাজাহিরুল উলুম সাহারানপুরের অবস্থান। এই প্রতিষ্ঠান থেকে ফারেগ হওয়া আলেমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মাওলানা আকীল ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও ফাজায়েলে আমলের লেখক শাইখুল হাদিস জাকারিয়া (রহ.)-এর জামাতা। সাহরানপুর মাদ্রাসার শিক্ষা কারিকুলামে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রব্বুল আলামিনের দরবারে মরহুমের ইলমি ও দ্বীনি খেদমতগুলো কবুল করাসহ জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X