কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেড় হাজার প্রাক-প্রাথমিক স্কুলের জন্য সুখবর, তবে…

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে দেড় হাজার স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় সরকার সারা দেশে এসব স্মার্ট টিভি ও ল্যাপটপ দেবে।

সংশ্লিষ্টার বলছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ৪-এর বেশি বয়সী শিশুদের জন্য পরিচালিত প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে কর্মসূচির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সেখানে শিক্ষার মানোন্নয়নে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে মনে করছে অধিদপ্তর।

তবে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের যেসব বিদ্যালয় নির্দিষ্ট শর্ত পূরণ করবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যেসব শর্তে পাবে স্মার্ট টিভি ও ল্যাপটপ

প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে, প্রাক-প্রাথমিক শ্রেণিতে তুলনামূলকভাবে বেশিসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে, শ্রেণিকক্ষে দরজা-জানালা মজবুতসহ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা এবং দপ্তরি কাম নৈশপ্রহরী থাকতে হবে, নির্ধারিত শ্রেণিশিক্ষক থাকতে হবে, যিনি আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ এবং ৪-এর বেশি বয়সী শিশুদের জন্য দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।

বিভাগভিত্তিক বরাদ্দ

জানা গেছে, প্রতিটি বিভাগ থেকে নির্ধারিত সংখ্যক বিদ্যালয় নির্বাচন করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৫০টি, চট্টগ্রাম থেকে ২০০টি, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে ২০০টি করে, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।

তালিকা পাঠানোর নির্দেশ

২০২৩ শিক্ষাবর্ষে ৪-এর বেশি বয়সী শিশুদের জন্য চালু করা দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনাকারী বিদ্যালয়গুলোর মধ্যে থেকে ওপরের শর্ত অনুসারে বিদ্যালয় বাছাই করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচিত বিদ্যালয়ের তালিকা নির্ধারিত তথ্য ছকে পূরণ করে আগামী ৪ মের মধ্যে ই-মেইল ([email protected]) এবং হার্ড কপি উভয়ভাবেই পাঠাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X