কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ছদ্মবেশে ধানমন্ডি ৩২ যাওয়ার পরিকল্পনা আ.লীগ নেতাকর্মীদের, সতর্ক পুলিশ   

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে পুলিশের ব্যারিকেট। ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে পুলিশের ব্যারিকেট। ছবি : সংগৃহীত

আজ শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। এদিন নাশকতা রোধের উদ্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা হবে; তাদের দেখামাত্রই গ্রেপ্তার করার কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করেছেন। তাদের পরিকল্পনা আগেই গোয়েন্দারা জানতে পেরেছেন। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা ৩২ নম্বরে পৌঁছাতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মাঠে রয়েছে ইউনিফর্ম পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

সূত্র আরও জানায়, যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে এবং রাজপথে নামার আহ্বান দিচ্ছে, তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট। তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, ডিবি এবং অন্যান্য সংশ্লিষ্ট ইউনিট।

এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ভিডিওকলে কাউকে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি দেখাচ্ছিলেন। অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তিনজনকে উদ্ধার করে। পরে আরও একজনকে আটক করা হয়।

শুক্রবার সকাল থেকে এক দম্পতিসহ চারজন ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এর মধ্যে সকাল সোয়া ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে যান এক দম্পতি। তখন তারা স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

একই সময় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পূর্ব পাশে পৃথক দুই ব্যক্তি শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন। তাদের কলার চেপে ধরাসহ চড়-থাপ্পরও মারেন স্থানীয় নেতাকর্মীরা। পরে তাদের পুলিশ ছাড়িয়ে নিয়ে রিকশায় করে পাঠিয়ে দেয়। সকাল ১০টার দিকে এক নারী শেরেবাংলা নগর থেকে ফুল দিতে যান। এ সময় তাকেও ফিরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X