কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতি

সরকারের নতুন পলিসি জাতীয় চামড়া সম্পদের ধ্বংস ডেকে আনবে

ক‌ওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
ক‌ওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন কওমি মাদ্রাসা ও এতিমখানায় সরকারিভাবে বিনা মূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ। একইসঙ্গে সরকারের বাণিজ্য উপদেষ্টার ঘোষণা ঈদ পরবর্তী ১০ দিন পর্যন্ত রাজধানীতে কাঁচা চামড়া ঢুকতে না দেওয়া। আমরা মনে করি যারা চামড়া শিল্পের সঙ্গে জড়িত তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে রাজধানীতে অবস্থিত মাদ্রাসাগুলো অধিক উপকৃত হবে। পাশাপাশি গ্রাম-গঞ্জের মাদ্রাসাগুলো আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। মধ্যস্বত্তভোগীরা আরও অধিক মুনাফার সুযোগ পাবে।

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির দেওনার পীর অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ এসব কথা বলেন।

নেতারা বলেন, সরকারি অনুদানের লবণ বণ্টনে নানা প্রকার দুর্নীতি ও অনিয়মে মাদ্রাসা কর্তৃপক্ষ জড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। স্থানীয় দলীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হবে। সামান্য লবণ অনুদান গ্রহণের মাধ্যমে কওমি মাদ্রাসার স্বকীয়তা, মূলনীতি, ভাবধারা ক্ষুণ্ন হবে। কওমি মাদরাসায় সরকারি অনুদান গ্রহণের সংস্কৃতি সৃষ্টি হবে। ভরা বর্ষা মৌসুমে মফস্বল এলাকার অধিকাংশ মাদ্রাসার চামড়া সংরক্ষণের পর্যাপ্ত জায়গা, দক্ষজনবল এবং প্রাক প্রস্তুতিমূলক ব্যবস্থা না থাকায় মাদ্রাসার পরিবেশ কলুষিত হবে। মাদ্রাসা কর্তৃপক্ষকে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হবে। সংরক্ষণের বিড়ম্বনায় ঈদের ছুটি থেকেও বঞ্চিত হবে মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে। বিপাকে পড়তে হবে আংশিক মূল্যে সংগৃহীত চামড়া নিয়ে। ক্ষতিগ্রস্ত হবে চামড়ার মূল্যের প্রকৃত হকদার দরিদ্র জনগোষ্ঠী, মফস্বল এলাকার চামড়া ব্যবসায়ীরাও বেশি ক্ষতিগ্রস্ত হবে।

নেতারা বলেন, ঈদ পরবর্তী ১০ দিন রাজধানীতে কাঁচা চামড়া ঢুকতে না দিলে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারকে পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X