কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে : আইন উপদেষ্টা

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার আইডি কার্ড দেখাতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এখন এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। কোনো অবস্থায় এই সময় ১২ ঘণ্টার বেশি নেওয়া যাবে না।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে যদি কোনো আঘাত থাকে বা সে যদি বলে অসুস্থ, তাকে অতিদ্রুত চিকিৎসা করাতে হবে। আমরা বলেছি, প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে মেমোরেন্ডাম অব অ্যারেস্ট থাকতে হবে।

উপদেষ্টা বলেন, আগে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন এজেন্সি গ্রেপ্তার করতো। আসামির স্বজনদের পুলিশ, র‍্যাব গোয়েন্দা সংস্থা একে-অপরের কাছে পাঠাত। র‍্যাব গ্রেপ্তার করে বলত পুলিশ জানে, পুলিশ গ্রেপ্তার করে বলত র‍্যাব জানে। আমরা বলেছি, যে সংস্থাই গ্রেপ্তার করুক, তাদের কনসার্ন অফিসে গ্রেপ্তার করা ব্যক্তিকে কেন, কোন আইনে গ্রেপ্তার করেছে ১২ ঘণ্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করেছে, সমস্ত কিছু থাকতে হবে। এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিতে হবে।

আমরা বলেছি নিয়মিতভাবে প্রতিটি থানায়, জেলা পুলিশের কার্যালয় গ্রেপ্তার করা ব্যক্তিদের তালিকা থাকতে হবে। কত তারিখে কোনো আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই তালিকা থাকতে হবে।

তিনি বলেন, সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছামতো গ্রেপ্তার করা হতো। সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা বলেছি, আপনি (পুলিশ) যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করেন, তাকে (পুলিশ) নিশ্চিত হতে হবে আমি এ লোককে গ্রেপ্তার করেছি, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে এবং আমার (পুলিশ) বিশ্বাস করার কারণ আছে, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে। এবং সেটা তাকে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। ৭ বছরের নিচে যেসব অপরাধ, এসব ক্ষেত্রে তাকে সন্তুষ্ট হতে হবে, আমি যদি তাকে গ্রেপ্তার না করি, সে পালিয়ে যাবে। এই দুইটা কন্ডিশন ফুল ফিল করলে ৫৪ এর আন্ডারের গ্রেপ্তার করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X