ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারলে স্বাধীনতা রক্ষা করা কঠিন : মাহমুদুর রহমান

‘জুলাই ও মুসলিম : রাজনৈতিক কর্তাসত্তা’ শীর্ষক অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘জুলাই ও মুসলিম : রাজনৈতিক কর্তাসত্তা’ শীর্ষক অনুষ্ঠান। ছবি : কালবেলা

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমার যে লড়াই ছিল, তা হলো সাংস্কৃতিক লড়াই। আমি বুঝতে পেরেছিলাম, বাঙালি মুসলমান যদি সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারে, তাহলে স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হবে।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত ‘জুলাই ও মুসলিম : রাজনৈতিক কর্তাসত্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ’ ও সঞ্চারণের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক ও বুদ্ধিজীবী ডা. ফাহমিদ-উর-রহমান ও কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. উসামা আল আযামী। এ ছাড়া অনুষ্ঠানে গবেষণাধর্মী সাময়িকী ‘বাঙলানামা’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

মাহমুদুর রহমান বলেন, ‘শাহবাগ ও শাপলার যে লড়াই, সেটাও একটা সাংস্কৃতিক লড়াই। শাহবাগ বাঙালি জাতীয়তাবাদের মোড়কে আমাদের ওপর এই লড়াই চাপিয়ে দিয়েছে। ২০১৩ সালে মনে হয়েছিল আমরা পরাজিত হয়েছি। কিন্তু ২০২৪ সালে তরুণরা রক্ত দিয়ে দেখিয়ে দিল, আসলে বাঙালি জাতীয়তাবাদেরই মৃত্যু ঘটেছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, জুলাই যোদ্ধাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। তারা একে-অপরকে মোকাবিলা করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুরোনো বয়ান ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় শাহবাগের স্লোগান এখন আবার শোনা যাচ্ছে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান আবার ফিরে আসছে।’

মাহমুদুর রহমান বলেন, ‘প্রতিটা জাতির পরিবর্তনের জন্য কিছু হিরোর প্রয়োজন হয়। জুলাই বিপ্লব আমাদের বেশ কিছু হিরো দিয়ে গেছে। তাদের গল্প, গান, কবিতাসহ নানা সাংস্কৃতিক মাধ্যমে ধারণ করতে হবে।’

ডা. ফাহমিদ-উর-রহমান বলেন, ‘২০২৪-এর জুলাইয়ে আমরা বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক মৃত্যু দেখেছি। কিন্তু এর সাংস্কৃতিক কাঠামো এখনো রয়ে গেছে। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি ঢাকার নবাব পরিবার পূর্ববঙ্গের মুসলমানদের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেছিলেন। এখানে নবাবদের কোনো চর্চা করা হয় না। কিন্তু যারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, তাদের সবসময় এখানে চর্চা হয়।’

ফাহমিদ-উর-রহমান আরও বলেন, ‘আজকে যে নতুন বন্দোবস্তের কথা উঠছে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি এসবও সংস্কার করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X