বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

থানার পাশের পুকুরে যুবকের মরদেহ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। ছবি : কালবেলা
গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। ছবি : কালবেলা

গাইবান্ধার সাঘাটা থানার পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়া যুবক সিজু মিয়ার মৃত্যুকে ‘পুলিশি হত্যা’ দাবি করে মানববন্ধন ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে কার্যালয় ঘেরাও করেন তারা।

নিহত সিজু মিয়া সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং ইউনিয়ন শিবিরের সভাপতি ছিলেন। মানববন্ধনে নিহতের মা মোছা. রিক্তা বেগম, বড় বোন খুশি বেগম, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকে বক্তব্য দেন।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ দাবিতে শনিবার বিকেলে শত শত মানুষ গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে তারা বৃষ্টি উপেক্ষা করে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন।

বক্তব্যে তারা বলেন, সিজু সাঁতার জানত, সে পানিতে ঝাঁপ দিয়ে মরতে পারে না। তাকে থানায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ পুকুরে ফেলে ‘পালানোর সময় পানিতে ডুবে মৃত্যু’ নাটক সাজিয়েছে পুলিশ।

সিজুর মা রিক্তা বেগম বলেন, কয়েকদিন আগে সে একটি পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কিনেছিল। সাঘাটা থানার এসআই রাকিব সেটিকে চোরাই ফোন বলে অভিযোগ করলে ইউপি সদস্য রমজান আলীর উপস্থিতিতে ফোনটি থানায় জমা দেওয়া হয়। এর পরও বৃহস্পতিবার সন্ধ্যায় সিজুকে থানায় যেতে বলা হয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বলেন, মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে পাওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশপত্র একটুও ভিজে যায়নি, অথচ বলা হচ্ছে সে ১২ ঘণ্টা পানিতে ছিল—এটা বিশ্বাসযোগ্য নয়।

গাইবান্ধা ছাত্রশিবির সভাপতি রুম্মান বলেন, সিজু নম্র-ভদ্র ছেলে ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের কাছে ঘটনার ভিডিও রয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিজু মিয়া সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। এরপর তিনি থানা সংলগ্ন পুকুরে ঝাঁপ দেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X