রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ‘হিন্দি পাখওয়াড়া’ উদ্‌যাপন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) একটি প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করে।হিন্দি পাখওয়াড়া-২০২৫ উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

গত ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই পক্ষকালব্যাপী উৎসবের লক্ষ্য ছিল হিন্দি ভাষার প্রচারের পাশাপাশি ভারতের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী পবন বাধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা এতে অংশগ্রহণ করেন। আইজিসিসি এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং অন্তাক্ষরী প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী পবন বাধে বলেন, হিন্দি পক্ষ কেবল হিন্দি ভাষার উদযাপন নয়; বরং ভারতের ভাষাগত ঐতিহ্যের গভীরতা ও বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ। তিনি উল্লেখ করেন, ভারত ২২টি সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা এবং শত শত আঞ্চলিক ভাষার দেশ, যেখানে প্রতিটি ভাষা শতাব্দীর জ্ঞান ও সংস্কৃতির ধারক।

তিনি বলেন, প্রতিটি ভাষা আমাদের সমৃদ্ধ করে, প্রতিটি লিপি ও কবিতা আমাদের ঐতিহ্যকে বাড়িয়ে তোলে, এবং প্রতিটি লোকসংগীত ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে।

তিনি ভারতের শাস্ত্রীয় ভাষাগুলোর, বিশেষ করে সংস্কৃতের, বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বের উপর জোর দেন। যা এশিয়ার দার্শনিক ও সাহিত্যিক চিন্তাধারাকে হাজার বছর ধরে গঠন করেছে। তিনি বাংলাকে ভারত সরকারের শাস্ত্রীয় ভাষা হিসেবে সাম্প্রতিক স্বীকৃতির জন্য উষ্ণ অভিনন্দন জানান।এটিকে ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শ্রীমতি সুষ্মিতা সেন চৌধুরী ও তার দলের মনোমুগ্ধকর হিন্দি গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X