কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আগামী সাত দিনের মধ্যে দুই দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজকুনিপাড়া বিজয় সরণি টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

দাবিগুলো হলো, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসন।

এই দুই দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা গত ৯ আগস্ট থেকে টানা ৫০ দিনযাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় রাজধানী ঢাকায় প্রতীকী হরতাল পালন করে আন্দোলনকারীরা। ১৫ মিনিটের প্রতীকী হরতাল পালন শেষে বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম বলেন, ‘কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসনের দাবিতে আমরা টানা ৫০ দিনযাবৎ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু এখন পর্যন্ত সরকার দাবি বাস্তবায়ন করেনি। আজ পুলিশ আমাদের ৫ জন বস্তিবাসীকে আটক করে নিয়ে গেছে। আটকরা হলেন, শিউলী, বিপ্লব, রাসেল, মুস্তাকিম ও জেসমিন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচির স্থানে হামলা করে সব তছনছ করে দেওয়া হয়েছে। একপর্যায়ে কিছু লোক এসে আমাদের মালামাল লুটপাট করে নিয়ে গেছে।’

আব্দুর রহিম বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। আমাদের আটক ৫ জনকে দ্রুত ছেড়ে দিন। আমাদের লুট হওয়া মালামাল ফেরত পেতে সহায়তা করুন। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তিনি বলেন, ‘আমাদের দাবি দুটি মেনে নিতে সরকারকে বারবার অনুরোধ করছি, কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। আবারও অনুরোধ করছি, আমাদের ন্যায্য দাবি মেনে নিন। আগামী সাত দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা পুনরায় হরতালসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলশ্রুতিতে পরিস্থিতি ঘোলাটে হলে তার দায় সরকারকেই নিতে হবে।’

এ সময় সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, বস্তিনেত্রী জেসমিন, শিউলি রুবিয়া ইয়াসমিন, মুস্তাকিমসহ বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবশ্য আন্দোলনকারীদের পক্ষ থেকে পরে জানানো হয়, রাত ১০টার দিকে পুলিশ আটক করা ৫ জনকে ছেড়ে দিয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X