কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা নিয়ে এমপি বাহারের সাম্প্রদায়িক মন্তব্যের তীব্র নিন্দা ঐক্যপরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের সাম্প্রদায়িক ধৃষ্টতাপূর্ণ উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ।

আজ রোববার (৮ অক্টোবর) সংগঠনের সভাপতিত্রয় সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় বাহাউদ্দিন বাহার ‘মদমুক্ত পূজা’ করার যে সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তার সাম্প্রদায়িক চেহারায় পূজার্থীদের সামনে উন্মোচিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মদ’ পূজার আনুষাঙ্গিক কোনো বিষয় কখনো ছিল না, আজও নেই এবং মদের জন্য পূজার সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে তিনি যে উক্তি করেছেন তা তার ‘রাজনীতিক’ ও ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়কে জনসমক্ষে নিঃসন্দেহে ভূলুণ্ঠিত করেছে। কারণ কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা ব্যঙ্গ করতে পারে না। ঐক্যপরিষদ নেতৃবৃন্দ বিবৃতিতে এ মর্মে হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই সাংসদকে মনোনয়ন দেওয়া হলে তার খেসারত তাকে দিতে হবে।

এদিকে মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালাগাল, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে বাংলাদেশ যুব ঐক্যপরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্যপরিষদ আগামী ১৩ অক্টোবর শুক্রবার যৌথভাবে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের ডাক দিয়েছে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে ওইদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X