কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:২৪ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আদানির কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র।
আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র।

ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) রাত ৩টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

এর আগে গতকাল দুপুর আড়াইটায় সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলে চলমান লোডশেডিংয়ের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়ে যায়।

পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে সঞ্চালন লাইনটি চালু হলেও বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোররাত ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আদানি গ্রুপ ভারতের ঝাড়খন্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এত দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X