কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘শিশুরাও বুঝতে পারে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম কেমন ছিল’

সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১০ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১০ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ উৎসারিত। বাংলাদেশের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা বলতে হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ হাইকমিশন, যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ডভিত্তিক’ শীর্ষক যুক্তরাজ্য প্রবাসী শিল্পী এসএম আসাদের চিত্রপ্রদর্শনীতে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১০ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিটিভির সাবেক বার্তাপ্রধান শেখ সালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপশ্রী চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিল্পীর স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ভিক্টোরিয়াল ছবি আঁকবেন। সেটি তিনি আজকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের বিভিন্ন ছবিগুলো এঁকেছেন। একটি ছবি এক হাজার শব্দের চেয়েও শক্তিশালী। কিন্তু বঙ্গবন্ধুর ছবি ১০ হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ছবি দেখলে আমরা বুঝতে পারি, শুধু আমরাই নই শিশুরাও বুঝতে পারে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম কেমন ছিল।

প্রবাসী শিল্পী এসএম আসাদ জানান, আমাদের কমিউনিটির মানুষ, এই প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধুকে জানেন। বিদেশিরাও বঙ্গবন্ধুকে জানেন। সেখানে আমার আঁকা ছবি দিয়ে বেশ কয়েকটি চিত্রপ্রদশর্নী করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১০

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১১

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১২

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৩

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৪

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৫

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৬

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৭

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৮

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৯

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

২০
X