কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধে ২৬৩ যানবাহন পুড়েছে : ফায়ার সার্ভিস

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে; এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি স্থাপনা।

শুক্রবার (৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩ যানবাহন ও ১৫ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে আজ শুক্রবার পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে- ১৬২ বাস, ৪৪ ট্রাক, ২৩ কাভার্ডভ্যান, ৮ মোটরসাইকেল এবং ২৬টি অন্যান্য গাড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X