কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন দূর্গাপ্রসাদ তেওয়ারী

দূর্গাপ্রসাদ তেওয়ারী। ছবি : সংগৃহীত
দূর্গাপ্রসাদ তেওয়ারী। ছবি : সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারী। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) নেত্রকোনার দুর্গাপুরে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন গণমানুষের মুক্তি আন্দোলনের এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রবীণ রাজনীতিবিদ, কমরেড মণি সিংহ-এর সহযোদ্ধা, ন্যাপ নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে নেতারা বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামী, সামরিক শাসক ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের অন্যতম নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারীর মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। আজীবন সংগ্রামী নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারী টঙ্ক ও তেভাগা আন্দোলন থেকে শুরু করে গাঢ়ো-হাজংসহ অবহেলিত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। নেতারা বলেন, তিনি আমৃত্যু মানুষের মুক্তির সংগ্রামে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সৎ, নিমোর্হ ও ত্যাগী রাজনীতিবিদ দূর্গাপ্রসাদ তেওয়ারী সমাজ জীবনে যা অবদান রেখেছেন বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুসং দুর্গাপুরের আদিবাসী জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষ তার এই অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

১৯৩১ সালের ৫ আগস্ট নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের ‘দেশওয়ালীপাড়া’ গ্রামে জন্ম দূর্গাপ্রসাদ তেওয়ারীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X