কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে দেশটিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল বুধবার (১৩ মার্চ) তিনি মস্কোর উদ্দেশে রওনা দেবেন।

মঙ্গলবার (১২ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসির সফরসঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তিনি। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইনসের একই পথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ।

সফরকালে সিইসি ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সফরের সময় তাদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১০

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১২

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৩

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১৫

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১৬

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১৭

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১৮

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৯

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

২০
X