কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মি নাবিকদের চলতি মাসেই উদ্ধারের আশা নৌপ্রতিমন্ত্রীর

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

সোমালিয়ান জলদস্যুদের কবলে জিম্মি ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে চলতি মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ বাংলাদেশি নাবিককে সুস্থভাবে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। যদিও কবে উদ্ধার হবে সেটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া। সে লক্ষ্যে কাজ চলছে। এটা কোনো ছোট ঘটনা নয়, অনেক বড় ঘটনা। কাজেই দিন তারিখ দিয়ে এটার সমাধান সম্ভব নয়। তবে আমরা বলতে পারি, পুরো ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। তাই আশা করছি, নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে পারব।

তিনি আরও বলেন, ‘আমাদের একটা লক্ষ্য ছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে তাদের যেন আনতে পারি। কিন্তু সেই টার্গেটটা পূরণ করা যায়নি। তবে আশা করছি, অল্প কিছু দিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই সমস্যাটার সমাধানের চেষ্টা করছি। তবে আমাদের নৌবিভাগ আন্তর্জাতিক এলাকায় কাজ করে, তাই তারাও খোঁজখবর নিচ্ছেন। সার্বিক বিবেচনায় বলতে পারি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি।’

নাবিকদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে কিনা; সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তরও নিয়মিত যোগযোগ রাখছে। কথাবার্তা হচ্ছে। তারা ভালো আছেন। দস্যুদের সঙ্গে আচরণটা কীভাবে হয়, এ ধরনের আলোচনা করার জন্য কিছু কিছু সংগঠন আছে, মানুষ আছে, তাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তো কখনো দস্যুদের মোকাবিলা করিনি। কাজেই আমরা বলতে পারব না, কীভাবে আলোচনা হচ্ছে। যারা দস্যুদের সঙ্গে চলাফেরা করেন, সে মানুষের মাধ্যমেই তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে ইউক্রেনের অলিভিয়া বন্দরে যখন বাংলার সমৃদ্ধি আটকে যায়, তখনও এই ধরনের কিছু সাহায্য নিয়ে সমাধান করেছিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১০

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১২

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৩

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৫

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৬

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৭

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৮

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৯

টিকটক করায় স্ত্রীকে হত্যা

২০
X