কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিব নারায়ণ দাশের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

শিব নারায়ণ দাশ। ছবি : সংগৃহীত
শিব নারায়ণ দাশ। ছবি : সংগৃহীত

জাতীয় পতাকার নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শুক্রবার (১৯ এপ্রিল) এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা দিয়েই শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। যার নকশাকার ছিলেন শিব নারায়ণ দাশ। তিনি তার কর্মের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে জাতি একজন আদর্শবান দেশপ্রেমিককে হারালো।

আজ সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শিব নারায়ণ দাশ।

১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলে রাত ১১টার দিকে জাতীয় পতাকার নকশা করেন তিনি। একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পতাকা উত্তোলন করা হয়েছিল।

একাত্তরের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের প্রতিটি বাড়ি, প্রতিষ্ঠানে পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে শিব নারায়ণ দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X