কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে চায় অস্ট্রেলিয়া 

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করত চায় অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করত চায় অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যবিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকীর সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে উচ্চপর্যায়ের বাণিজ্যবিষয়ক প্রতিনিধিদলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৩০ মে) ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্সের অফিস কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন। বর্তমানে এফবিসিসিআইয়ের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর করছেন।

গত ২৯ জুলাই বাংলাদেশ হাইকমিশন ও সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এফবিসিসিআই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদারকরণ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনার আল্লামা সিদ্দিকী। তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে দু’দেশের সম্পর্ক উন্নয়নের আরও একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এ সেমিনারে অস্ট্রেলিয়ার বাজার আকৃষ্ট করার লক্ষ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানিযোগ্য কতিপয় সম্ভাবনাময় খাত যেমন : পাট ও পাটজাতদ্রব্য, চামড়া, গার্মেন্টস ও টেক্সটাইল এবং প্লাস্টিক শিল্পকে তুলে ধরা হয়। এ সময় এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ ও সেক্রেটারি জেনারেল ড. আলমগীর দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ উদ্যোগ ও অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন।

ওই সেমিনারে নিউসাইথ ওয়েলসের ক্ষুদ্রশিল্প ও বহুসংস্কৃতিবিষয়কমন্ত্রী স্টিফেন ক্যাম্পার এমপি, শিল্পবিষয়কমন্ত্রী সফি কটসিস এমপি, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী সচিব ব্রুস সত্তর, অস্ট্রেলিয়ান ফ্যাশন কাউন্সিলের প্রধান নির্বাহী, বিভিন্ন চেম্বার্স, অস্ট্রেলিয়ার বাণিজ্য সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ১২০ জন উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল গত ২৮ মে ক্যানবেরায় অস্ট্রেডের প্রধান নির্বাহী, ক্যানবেরার বিজনেস চেম্বারস, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগের ডেপুটি সেক্রেটারি জর্জ মিনারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তারা সিডনিতে বিজনেস নিউ সাউথ ওয়েলসের সঙ্গে বৈঠক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X