কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ জুন) বিকেল সোয়া ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দুই সপ্তাহের কম ব্যবধানে ভারতে শেখ হাসিনার দ্বিতীয় সফর এটি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এই মেয়াদে সরকার গঠনের পর কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই প্রথম দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক সফর। এ সময় উভয় প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষপর্যায়ে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সেই সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

সূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। শেখ হাসিনা একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার ও সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ফের সাক্ষাৎ করে দেশে ফিরবেন।

বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে উপকৃত হয়েছে। শেখ হাসিনা সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত স্থলসীমানা ও সমুদ্রসীমা শান্তিপূর্ণভাবে নির্ধারিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ ভারত বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। দুদেশের সাংস্কৃতিক ও সামাজিক সংযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নিবিড় ভ্রাতৃত্বমূলক সম্পর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X