কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

ছাত্রশিবিরের লোগো।
ছাত্রশিবিরের লোগো।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বৈষম্যমূলক কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় শিক্ষাঙ্গন রক্তাক্ত হয়েছে। এসব হামলায় ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৫ শিক্ষার্থী ও এক পথচারী নিহত এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অনেক শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকরাও আহত হয়েছেন। আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দমনপীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের ভাইবোনদের প্রতি ফোঁটা রক্তের হিসাব ছাত্রলীগকে দিতে হবে। ছাত্রদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে ছাত্রশিবির সন্ত্রাসীদের আর ছাড় দেবে না। যেখানেই আমাদের ভাইবোনেরা আক্রান্ত হবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। আমরা বলতে চাই, হামলাকারী ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের সকল দাবিদাওয়া মেনে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X