কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শাটডাউন সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ 

শাটডাউন সমর্থনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা
শাটডাউন সমর্থনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন জানিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন- বিএনপিপন্থি আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন মিয়া, আবুল কালাম, হান্নান ভুঁইয়াসহ প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

আসিফ মাহমুদ বলেন, ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাশিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X