কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের দাবির যৌক্তিকতা প্রমাণিত হলো : রুহিন হোসেন প্রিন্স

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি : সংগৃহীত
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ছাত্র আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

গত রোববার (২১ জুলাই) কালবেলাকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা শুরু থেকেই বলছি, বৈষম্যের কারণেই এই আন্দোলন হয়েছে। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আন্দোলন যৌক্তিক ছিল।

রায়ে অনেক বিষয় অস্পষ্ট জানিয়ে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হোক- আমরা তা চাই। কিন্তু চাকরির ক্ষেত্রে তাদের নাতি-নাতনিদের কোটা কেন থাকতে হবে, তা সরকারকে স্পষ্ট করতে হবে। তাছাড়া, নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটার বিষয়টিও স্পষ্ট করা উচিত।

সংস্কার একটি নিরন্তর প্রক্রিয়া উল্লেখ করে এই বাম নেতা বলেন, সরকার কোটার বিষয়টি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে কোথায় নিতে চায়, এই পরিকল্পনাও পরিষ্কার হওয়া প্রয়োজন।

দেশের বর্তমান পরিস্থিতি কোটা বা দাবির জায়গায় নেই উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি বলেন, এই আন্দোলন কেন্দ্র করে এরই মধ্যে দুই শতাধিক প্রাণহানি হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের কি হবে। কিংবা এই মৃত্যুর দায় কে নেবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি দলের লোকদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই আন্দোলনকারীদের হয়রানি করা যাবে না। আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সিপিবির এই সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সরকার যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এত মানুষের প্রাণ গেছে। অসংখ্য পরিবার পথে বসেছে।

এসব কিছুর দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করে রুহিন হোসেন প্রিন্স বলেন, পরে নির্বাচন পদ্ধতি সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই চলমান সংকটের অবসান সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X