কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চলমান পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায়। এ পরিস্থিতিতে কেউ বিশৃঙ্খলা করলে তাদের রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে।

রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করবে সরকার। চলমান সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে বিএনপি আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও এখন একাত্মতা ঘোষণা করেছে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে থামিয়ে রাখার জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলা করছে সহিংসতাকারীরা।

গণভবনে আজকের নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X