কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সেখানে অসংখ্য নেতাকর্মী জড়ো হন। এদিন সকাল থেকেই সেখানে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। এর আগে গতকাল সোমবার (৫ আগস্ট) বিএনপির নেতাকর্মী তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

গত ১৬ জুলাই রাতে কার্যালয়টিতে অভিযান চালায় ডিবি। এরপর ফটকে তালা লাগিয়ে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টাঙিয়ে দেয় পুলিশ। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই তালা ভেঙে ফেলেন। ফের ২০ জুলাই মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটে।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে ভারতে চলে যান। এতে দেশব্যাপী আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরাও প্রকাশ্যে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভাঙা হয়।

সরেজমিন দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে আসছেন। তাদের বিভিন্ন স্লোগানে সরগরম পুরো এলাকা। রাতেই আসতে শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। তারা আগামীকাল বুধবার ব্যাপক জনসমাগমে সমাবেশের প্রস্তুতির ব্যাপারে নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেবেন।

প্রসঙ্গত, রাজধানীতে বুধবার (৭ আগস্ট) সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X