কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস সফল হবেন, আশা ড. ফরহাদের

ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

দলটি আশা প্রকাশ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরানো, সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এ আশাবাদ ব্যক্ত করেন।

এনপিপির শীর্ষ নেতারা আরও আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার সংস্কার করে জনগণের আস্থায় নিয়ে আসবেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যাত্রা শুরু হবে। দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন।

বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এনপিপি অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X