কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে যা জানাল ডিএমপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : আজ ঢাকার কোথায় কখন কোন দলের সমাবেশ

রোববার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন : দেশে সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বিএনপি : শেখ পরশ

রোববার (৩০ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবারের ঢাকা মহানগরীর জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ প্রসঙ্গে রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশের অনুমতি নিয়ে হয়নি। নব্বইতে পুলিশের অনুমতি নিয়ে এরশাদবিরোধী আন্দোলন হয়নি। রাজনৈতিক সমাবেশের জন্য পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থি। রাজনৈতিক দলের কাজ হচ্ছে পুলিশকে অবহিত করা, আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।

উল্লেখ্য, গত শনিবার ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে সোমবার মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X