কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির জনসমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ নির্মাণের কাজ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশের মঞ্চ নির্মাণ কাজ চলছে। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশের মঞ্চ নির্মাণ কাজ চলছে। ছবি : কালবেলা

বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও সরকার দলীয় লোকদের হামলার প্রতিবাদে আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। বিকেল তিনটায় শুরু হবে সমাবেশ। এরই মধ্যে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। চারটি পিকঅ্যাপ দিয়ে তৈরি করা হচ্ছে ভ্রাম্যমাণ মঞ্চ।

আরও পড়ুন : সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে যা জানাল ডিএমপি

নয়াপল্টন কার্যালয়ের সামনে এ জনসমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ গতকাল রাত ১১টার সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

আরও পড়ুন : আজ ঢাকার কোথায় কখন কোন দলের সমাবেশ

এদিকে, বিএনপির আজকের সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন যে কোনো দেশের মানুষের অধিকার

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X