কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি, অপপ্রচারের অভিযোগ

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন্নবী টিটুল অভিযোগ করেছেন, জেলা বিএনপির নামে এবং বেনামে ভুয়া ফেসবুক আইডি খুলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন তথ্যসহ বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মো. মাহামুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধা জেলা বিএনপি, বিএনপি ও বিএনপি গাইবান্ধা জেলা, সুবিধাবাদীর যমসহ বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে দলীয় নেতাদের নামে মানহানিকর, মিথ্যা, ভিত্তিহীন তথ্যসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা পরিকল্পিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটানোসহ মানহানিকর এসব প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের জেলা বিএনপির কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির সঙ্গে চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের সরাসরি পুলিশের হাতে তুলে দিবেন।

টিটুল আরও বলেন, আমাদের দল দীর্ঘ ১৬ বছর অনেক হামলা-মামলার শিকার হয়েছে, কিন্তু কখনো কোনো প্রতিবাদ করেনি। বিএনপি একটি সুসংগঠিত গণতান্ত্রিক দল। তাই কোনো নেতাকর্মী আইন নিজের হাতে তুলে নেয়নি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X