কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

আহত ছাত্র-জনতাকে দেখতে হাসপাতালে ডা. জাহিদ হোসেন ও  ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
আহত ছাত্র-জনতাকে দেখতে হাসপাতালে ডা. জাহিদ হোসেন ও ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে যান ডা. জাহিদ হোসেন ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং সান্ত্বনা দেন। এসব হাসাপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ হোসেন বলেন, আমরা হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানাই। প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হোক। অথবা বিদেশে থেকে ডাক্তার আনা হোক। দেশে কিছু সরঞ্জামের ঘাটতি রয়েছে। নিউরোলোজিতে নিউরো সায়েন্স হাসপাতাল ভালোভাবেই চিকিৎসাসেবা দিচ্ছে। অনেকের চোখের সমস্যা, কারও পায়ের সমস্যা, কারও মাথায় সমস্যা হয়েছে।

তিনি বলেন, আহতদের বেশিরভাগই আর্থিকভাবে অস্বচ্ছল। কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর ইত্যাদি পেশার। আমি সরকারকে অনুরোধ করবো তাদের দিকে বিশেষভাবে নজর দিতে। যাতে পূর্ণাঙ্গ চিকিৎসা পায়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আমরাও জাতীয়তাবাদী দলের পক্ষে সাধ্যমতো সহযোগিতা দিচ্ছি। সাধারণ মানুষও এগিয়ে এসেছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের হিসেবে বিবেচনা করে কাউকে সহযোগিতা করছি না। আমরা দলমতের বাইরে গিয়ে যারাই আন্দোলনে হতাহত হয়েছেন তাদেরকে সহযোগিতা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তত্ত্বাবধানে সারা দেশে এটা করা হচ্ছে। শহীদ প্রত্যেকটি পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কারও কাছে কোনো হতাহতের তালিকা বা তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা তাদের ব্যাপারেও সহযোগিতার ব্যবস্থা করবো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X