কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আত্মনির্ভরশীল দেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী জামায়াত : সেলিম উদ্দিন

বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে একদফার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত।

সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর উত্তরখানে স্থানীয় জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প, গণসংযোগ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমির মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মো. জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সামছুল কবির, তাজুল ইসলাম, আবদুল আউয়াল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, আবদুল হাকিম, শমসের আলী, তানজির হোসেন ও হেলাল খান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, মানুষের তৈরি আইন কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়; তাই জামায়াত আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে একদফার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মানুষের জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। মূলত, আমরা এমন একদল লোক তৈরি করার চেষ্টা করছি, যারা আগামী দিনে নেতৃত্ব দিয়ে দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সক্ষম হবে। এ জন্য আমরা মানুষের আত্মগঠন, পরিবার ও সমাজ গঠন; সর্বোপরি দেশে রাজনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। এই মহতি কাজ সফল ও স্বার্থকভাবে সম্পন্ন করার জন্য আমরা গণমানুষের মানবীয় প্রয়োজন মেটানোর ওপর গুরুত্ব দিয়ে থাকি। যদিও এই কাজটি রাষ্ট্রর। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আজ রাজধানীর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আশা করব, অন্যরাও এই মহতি কাজে খোলা মন নিয়ে এগিয়ে আসবেন।

তিনি বিপন্ন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার, বিত্তবান সহ সমাজের সক্ষম মানুষকে খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে দেশের মানুষ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা নানাবিধ প্রতিকূলতার মধ্যেও জনগণেরর কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করার চেষ্টা করলেও ফ্যাসিবাদী অপশক্তি আমাদের তা নির্বিঘ্নে করতে দেয়নি বরং জাতীয় নেতদের অন্যায়ভাবে হত্যাসহ শীর্ষনেতাদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে। আমরা জনগণের কল্যাণকামিতার অংশ হিসাবেই আজ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছি। এ ছাড়া আমাদের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান রয়েছে। মূলত, আমরা দেশকে আত্মনির্ভরশীল ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে সব পেশা ও শ্রেণির মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X