কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বহু সংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দেয়নি জামায়াত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামী আংশিক সমর্থন জানিয়ে ‘বহুত্ববাদ’-এর পরিবর্তে বাংলার বিকল্প ‘বহু সংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে মর্মে যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফের এক রিপোর্টের বরাত দিয়ে কয়েকটি দৈনিকে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা অসত্য আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, শনিবার যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) নামের ফেডারেল সংস্থার বরাত দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে ‘বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী আংশিক সমর্থন জানিয়ে ‘বহুত্ববাদ’-এর পরিবর্তে বাংলার বিকল্প ‘বহু সংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে মর্মে যে তথ্য প্রচার করেছে, তা সঠিক নয়। আমরা এই অসত্য তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদন অসত্য জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসান রচিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে যা উল্লেখ করা হয়েছে, তা একেবারেই অসত্য। এর সঙ্গে সত্যের লেশমাত্রও নেই।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনঃসংযোজনের দাবি জানিয়েছি, যা বহুল প্রচারিত জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই জামায়াতে ইসলামীর এই প্রস্তাবের সঙ্গে একমত।

আহ্বান জানিয়ে তিনি বলেন, অতএব আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য রিপোর্ট প্রচার করা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসানসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা এই প্রতিবাদ যথাযথভাবে প্রচার করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X