কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের আত্মপ্রকাশ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

রাজনৈতিক টানাপড়েনের মধ্যে এবার সরকারপন্থি কয়েকটি দলের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয় ঐক্যজোট’র আত্মপ্রকাশ ঘটেছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান বিচারপতির আইনি মতামত গ্রহণপূর্বক সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে ও সমঝোতা প্রস্তাব সদয় বিবেচনাপূর্বক বিদ্যমান জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সংকট উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ সনাতন পার্টির সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)। জোটের কো-চেয়ারম্যান ও হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ড. সুফি সাগর সামস্, বাংলাদেশ জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবউল্লাহ্ শান্তিপুরী, বাংলাদেশ লিবারেল ডেমোক্র্রাটিক পার্টির মহাসচিব মো. মনিরুজ্জামান স্বাধীন, বাংলাদেশ সনাতন পার্টির কালীপদ চক্রবর্তী, বাংলাদেশ জাস্টিস পার্টির হুমায়ুন কবির রাশেদ, মানবাধিকার আন্দোলনের অধ্যাপক নোমান চৌধুরীসহ জোটের ও বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X