কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবসমাজের ঐক্য প্রয়োজন : খন্দকার লুৎফর রহমান

যুব জাগপা’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
যুব জাগপা’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামের বিকল্প নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবসমাজের ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাগপার যুব সংগঠন যুব জাগপার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে জাগপার প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নায়ক শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথেই গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই অব্যাহত রাখতে হবে। মনে রাখতে, হবে লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নাই।

তিনি বলেন, এই অবৈধ সরকারের পায়ের তলায় মাটি সরতে শুরু করেছে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাই ক্ষমতায় টিকে থাকতে শেষবারের মতো মরণ কামড় দিতে চাইবে। এইবার যুবসমাজ এবার প্রস্তুত আছেন। তারা রাজপথে আছেন স্বৈরাচারের বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য। হয় জীবন, না হয় মরণ। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই তারা ঘরে ফিরবেন।

তিনি আরো বলেন, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আর জনগণের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য জাগপাসহ বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা প্রলাপ বকতে শুরু করেছেন। আওয়ামী লীগের লুটেরা নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। এজন্য তারা নানা ফন্দি-ফিকির করতে শুরু করেছেন, নানা অপকৌশল নিতে শুরু করেছেন।

যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহসভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মো. লিটন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক, যুব নেতা সাগর আহমেদ প্রধান, নুরনবী, লিয়াকত চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১০

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১১

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৩

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৪

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৬

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৭

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৯

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

২০
X