রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী জোয়ারে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর রায়

কেরানীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানুষ হাওয়ার ওপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনের জোয়ার ওঠে, সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই সভা হয়।

গয়েশ্বর রায় বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান কারও পক্ষ হয়ে নয়, নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই ঘোষণাকে বিকৃত করে আজও দেশের মানুষকে প্রতারিত করছে। আওয়ামী লীগকে মানুষের সামনে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিক সাজার অধিকার কেউ দেয়নি।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিনা রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট এরশাদকে পরাজিত করেছিলেন, গণতন্ত্রের জন্য আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ ও সুসংহত করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই লড়াইয়ের সফল প্রমাণ।’

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। এ জন্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X