কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে মারধর, টাকা-মোটরসাইকেল ছিনতাই

কাপাসিয়া থানা। ছবি : কালবেলা
কাপাসিয়া থানা। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ায় আমির শেখ নামের এক বিএনপি নেতা ও ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহতাবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার চাঁদপুর বাজার থেকে বাড়ি ফেরার পর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমির হোসেন শেখ কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক। তিনি পোল্ট্রি খামার ও ফিড ব্যবসায়ী।

আহত আমির শেখের ভাতিজা রেজাউল শেখ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাঁদপুর বাজার থেকে তার চাচা বাড়ি ফিরছিলেন। তিনি কাছারি মাঠের কাছে পৌঁছলে সাগর, রায়হানের নেতৃত্বে একদল বখাটে তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা পোল্ট্রি ফিড কোম্পানি নিউ হোপের জন্য রাখা ৫ লাখ টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল কালবেলাকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X