বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান হওয়া নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মতবিরোধ রয়েছে। এ বিষয়ে জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ প্রশ্নের জবাব দেন।

সাক্ষাৎকারে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ হচ্ছে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান থাকতে পারবেন না বলে প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। এক ব্যক্তি তিন পদে একই সঙ্গে থাকলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কি না?

জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবেন না। এমন আরও যেসব বিষয় আছে সেগুলো বাংলাদেশে স্বৈরাচার থাকাকালে তাদের মুখের উপরে, চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপিই বলেছিলাম।

তিনি বলেন, এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন। সেদিন কিন্তু সংস্কারের ‘স’-ও তারা বলেননি। তারপরও সবার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে, বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে সবার সঙ্গে এগ্রি (সম্মত) করতে হবে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি কোনোটার সঙ্গে একমত না হলে সেটি বেঠিক। এমন হলে তো সেটি গণতন্ত্র হলো না।

তিনি আরও বলেন, আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি দ্বিমত করলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে, বিভিন্ন মতামত থাকবে। আমরা অনেক ব্যাপারেই একমত হবো হয়তো। কিন্তু সব ব্যাপারে একমত হবো না। কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে, এটাই গণতন্ত্র। এটাই এসেন্স অব গণতন্ত্র।

বিবিসি বাংলার আরেক প্রশ্নে বলা হয়, দুবছর আগে ২০২৩ সালে বিএনপি ৩১ দফা দিয়েছে। সেখানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে। তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন?

জবাবে তারেক রহমান বলেন, আমরা যা বলেছিলাম, সেখানে এখনো আছি। যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সে বিষয়ের মধ্যে এখনো কমবেশি আছি। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি।

জানতে চাওয়া হয়, এক ব্যক্তির তিন পদে একসঙ্গে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা তো এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না, বলিনি। এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না, এটা অন্যরা বলেছে। এটাতে স্বৈরাচারী হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X