কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

এক-এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়ের বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল-ত্রুটি সবকিছুর ভেতর দিয়েই। কিন্তু আমরা দেখেছি যে, কীভাবে এক-এগারোর সরকার সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল।

তিনি বলেন, দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা ‘ইন দি নেম অব ডেমোক্রেসি’।

এর আগে গতকাল তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচারিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর দল মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নয়।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X