রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সম্ভব হওয়ায় তিনি বেঁচে গেছেন। তবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বিবাদের কারণ স্পষ্ট না হওয়ায় রহস্যও দানা বাঁধছে।

ভারতের উত্তর কলকাতার গিরিশ পার্কের জোড়াবাগান থানার এক মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। তারা ওই দোকানের কর্মচারী। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত। তবে এখনো সঠিক কারণ জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা নাগাদ জোড়াবাগান থানায় মারামারির খবর আসে। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই কর্মচারীকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রান্তের নাম রবীন রুদ্র। পূর্ব বর্ধমানের বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকতেন কলকাতাতেই। রবীনের গলায় ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপ মেরেছেন তারই সহকর্মী গৌতম প্রধান। ওই অস্ত্র খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত গৌতমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানের অন্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুরোনো কোনো শত্রুতা, নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্ত দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X