কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘একটি বিতর্কিত ও অনৈতিক নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচনে এই সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের ক্রীড়া উপদেষ্টা নিজে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন এবং বিভিন্ন কাউন্সিলরদের ডেকে সরাসরি হুমকি দিয়েছেন- যেন তারা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেন। আমি অবাক হয়েছি, অনেক কাউন্সিলর নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ক্রীড়া উপদেষ্টা তাদের ডেকে হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ আমরা কোনোদিন কল্পনাও করিনি।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। কিন্তু ক্রীড়া উপদেষ্টা নিজের প্রভাব খাটিয়ে বোর্ডকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি (ক্রীড়া উপদেষ্টা) প্রকাশ্যে বলেছেন, যে কোনো মূল্যে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট বানাবেন। এটাই প্রমাণ করে যে, ক্রীড়াক্ষেত্রে সরকারের স্বেচ্ছাচারিতা কতটা গভীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই ক্রীড়া সম্পাদক বলেন, যে চারটি ক্লাব নিয়ে শুরুতে বিতর্ক তৈরি হয়েছিল, সেগুলোর প্রতিনিধিরাই এখন বোর্ডের পরিচালক হয়েছেন। এখানেই নির্বাচনের প্রশ্নবিদ্ধতা স্পষ্ট হয়ে যায়। এমনকি যেসব ক্রীড়া সংগঠক আদালতে রিট করেছিলেন, তারাও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সবকিছু মিলিয়ে এটা একটি বিতর্কিত ও অনৈতিক নির্বাচন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি- ক্রীড়া উপদেষ্টা ও এনএসসি যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছেন, সেটি ক্রিকেটপ্রেমীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। একটি স্বাধীন ক্রীড়া সংস্থার নির্বাচনে সরকারের এই মাত্রার প্রভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রতিবাদ জানানো প্রয়োজন।

আমিনুল হক জোর দিয়ে বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন ইতোমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। এটাই প্রমাণ করে, এটি একটি অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া ছিল। বাংলাদেশের ক্রীড়াজগতে এ ধরনের স্বেচ্ছাচারিতা স্পোর্টসম্যানশিপের পরিপন্থি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বর্তমান যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X