কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনার ছাত্রলীগের নেতাদের দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন জয়নুল আবদীন ফারুকের

বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির নেতা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির নেতা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক কীভাবে ছাত্রলীগের নেতাদের হাসপাতালে দেখতে যান তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ডিএমপির কমিশনার সাহেব… গতকাল আপনি কী করে একটি রাজনৈতিক দলের সংগঠনের নেতাদের হাসপাতালে দেখতে যান? আজকে কী কারণে প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, কর্মকর্তা হয়ে আপনি (ডিএমপি কমিশনার) একটি পারিবারিক বিষয় নিয়ে মারামারিতে যারা আহত হয়েছেন, দাঁত পড়ে গেছে... তাদের দেখতে যান। আর আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে যখন অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছেন, এক দিনের জন্যও কি তাদের পরিবারের কাছে সমবেদনা পাঠিয়েছেন? পাঠান নাই। কোথায়… আমাদের বহু নেতাকর্মীকে রাজপথে আপনার বাহিনীর সদস্যরা পিটিয়ে পা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে…. দিনের পর দিন হাসপাতালে একটা দিনের জন্য কি প্রশাসন বা ডিএমপির কোনো কর্মকর্তা দেখতে যান নাই।

নবম সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সময় বেশি নাই। অবস্থা খারাপ। মাত্র এখন এডিসি হারুন (হারুনুর রশিদ) ও সানজিদা (সানজিদা আফরিন) খেলা। আমাদের ছেলে-মেয়েরা গুলি খাবে আর পারিবারিক কলহের কারণে যারা আজকে দোষী সাব্যস্ত হবেন কিনা জানি না… তাদের আপনি (ডিএমপি) হাসপাতালে দেখতে যান। এটা কি গণতন্ত্রের নমুনা। এসব খেলা বন্ধ করতে হবে।

একতরফা নির্বাচন হবে না জয়নুল আবদিন ফারুক বলেন, এখন আপনি (শেখ হাসিনা) বলেন, চব্বিশ ঘণ্টা পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার দরকার নাই। আবার দেখি সেলফিও তুলেন... আমি কিছু বুঝতেও পারি না। রাজনীতির আগা-মাথা কিছু বোঝা হচ্ছে না। পায়ের তলায় যখন মাটি থাকে না, কবরের পাশে দিয়ে যাওয়ার সময় যখন ভয়ে গান গাইতে হয়… আপনার ও আপনার নেতাদেরও একই অবস্থা চলছে। যতই টালবাহানা করেন নির্বাচন করবেন বিএনপিকে বাদ দিয়ে? এত সহজ আর নয়। একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে, নির্বাচন হতে হবে, হবে। এখনো সময় আছে আপনারা পদত্যাগ করুন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এক ঘণ্টার এই অবস্থান কর্মসূচি হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, উলামা দলের শাহ নেছারুল হক, আলমগীর হোসেন, রকিবুল ইসলাম রিপন, যুব জাগপার মীর আমীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এডিসি হারুন-সানজিদাকান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X